উল্লাপাড়ায় পাটের গুদামে আগুন, ৮ কোটি টাকা ক্ষতি « বাংলাখবর প্রতিদিন

উল্লাপাড়ায় পাটের গুদামে আগুন, ৮ কোটি টাকা ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:৫৫
Link Copied!
উল্লাপাড়ায় পাটের গুদামে আগুন, ৮ কোটি টাকা ক্ষতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় পাট বন্দরে আগুন লেগে ৬টি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (০৭ নভেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এসব গুদামে রাখা প্রায় ১৫ হাজার মণ পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা হবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গুদাম মালিকরা।

অগ্নিকাণ্ডের খবরে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও পাবনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোর ৬টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আসাদুল ইসলামের পাটের গুদাম থেকে রাত ২টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে রাতেই বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কোনো কারণ এখন পর্যন্ত তারা জানতে পারেননি।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিস থেকেও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হবে।’ ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী বাসুদেব সাহা ও আসাদুল ইসলাম জানান, তাদের নিজস্ব গুদামে প্রায় ৬ হাজার মন পাট ছিল। কোনোভাবেই আগুন থেকে বাঁচানো সম্ভব হয়নি। তাছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাট মিল বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না।

উল্লাপাড়া পাটবন্দর বনিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম আরজু জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ও গুদাম মালিকদের প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত না হয়ে এই মুহূর্তে তারা কিছুই বলতে পারবেন না। তবে এ ব্যাপারে দ্রুতই তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত