বিদায় নিলেন তাহসান, দেখা যাবে না তাকে « বাংলাখবর প্রতিদিন

বিদায় নিলেন তাহসান, দেখা যাবে না তাকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৪:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৪:১৬
Link Copied!
বিদায় নিলেন তাহসান, দেখা যাবে না তাকে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কখনো গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। পরিচিত এই মুখকে দর্শকরা সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবেই বেশি চিনেন-জানেন। কিছুদিন আগেও শ্রোতা-শুভাকাঙ্ক্ষীদের জন্য ‘সেই তুমি কে’ শিরোনামের গান প্রকাশ করেছেন। তবে সম্প্রতি দুঃসংবাদও জানিয়েছেন এই গায়ক-অভিনেতা!
অভিনয় থেকে বিদায় নিচ্ছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তাহসান খান। অভিনয়ে আর দেখা যাবে না তাকে; কিন্তু কেন বিরতি নিচ্ছেন, সেই বিষয়েও খোলামেলা কথা বলেছেন গায়ক। জানিয়েছেন, বয়সের সঙ্গে মান ও চাহিদায় পরিবর্তন আসে। তার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তিনি মনে করেন, তার বয়স অনুযায়ী বিরতি নেয়া উচিত।

সংগীতের বিষয়ে প্রতিভাবান এই ব্যক্তি জানিয়েছেন, সংগীত তার কাছে ভালো লাগা ও ভালোবাসার জায়গা। দীর্ঘদিন ধরেই সংগীতে অনিয়মিত। তবে এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাচ্ছেন তিনি।

সংগীত ও অভিনয় চাইলেই পাশাপাশি করার সুযোগ রয়েছে তাহসান খানের। সুযোগ থাকার পরেও অভিনয় থেকে বিরতি নেয়ার কারণ হিসেবে জানিয়েছেন, প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করা উচিত। একসঙ্গে একাধিক কাজ করলে কখনো কখনো তা সুন্দর হয় না। তাই একাধিক কাজ একসঙ্গে করতে চান না। আর অভিনয়ের এই বিরতি দু-তিন বছর বা কিছুটা বেশি সময়ের জন্য।

বিজ্ঞাপন

গায়কের ভাষ্যমতে এতটুকু স্পষ্ট যে, সাময়িক সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি। চাইলে পরবর্তীতে আবার ফিরেও আসতে পারেন। তবে অভিনয় না করলেও এ নিয়ে কোনো কষ্ট থাকবে না বলেও জানিয়েছেন ‘আমি সেই সুতো হবো’ গানের সংগীতশিল্পী।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত