যে কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি নিম্নমুখী « বাংলাখবর প্রতিদিন

যে কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি নিম্নমুখী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৬:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৬:০৮
Link Copied!
যে কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি নিম্নমুখী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে নিম্নগামী প্রবণতা লক্ষ্য করা গেছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসের পর অক্টোবরেও দেশের এই প্রধান সমুদ্রবন্দরে আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিং ধারাবাহিকভাবে কমেছে। ব্যবসায়ীরা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক মন্দা এবং ডলার সংকট কাটাতে নানান পণ্য আমদানিতে নিরুৎসাহী করার পাশাপাশি রপ্তানি কমে যাওয়ায় এমনটি হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে অক্টোবর মাসে আমদানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৯৭ হাজার ৫৩৮ টিইইউ’স (২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার), সেপ্টেম্বরে হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১ হাজার ৪৯৩ টিইইউ’স এবং আগস্টে হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯২০ টিইইউ’স। এতে আগস্ট মাসের তুলনায় দুই মাসের ব্যবধানে আমদানি পণ্য হ্যান্ডলিং কমেছে ১৭ হাজার ৩৮২ টিইইউ’স।

একইসঙ্গে অক্টোবরে রপ্তানি পণ্য হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৩৩১ টিইইউ’স। এর আগে সেপ্টেম্বরে ৬৩ হাজার ৮০৩ টিইইউ’স এবং আগস্টে ৭৫ হাজার ৬৯৭ টিইইউ’স কনটেইনার হ্যান্ডলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে। অর্থাৎ আগস্টের তুলনায় দুই মাসের ব্যবধানে রপ্তানি পণ্য হ্যান্ডলিং কমেছে ১৬ হাজার ৩৬৬ টিইইউ’স।

বিজ্ঞাপন

এ ছাড়া গত বছরের একই সময়ের তুলনাতেও চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি উভয়ই হ্যান্ডলিং কমেছে। ২০২১ সালের অক্টোবরে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিং হয় ১ লাখ ২৪ হাজার ৬৫৯ টিইইউ’স। অন্যদিকে, ২০২১ সালের অক্টোবরে রপ্তানি পণ্য হ্যান্ডলিং হয়েছিল ৭০ হাজার ২৭০ টিইইউ’স কনটেইনার। গত বছরের তুলনায় এবছরের অক্টোবরে রপ্তানি পণ্য হ্যান্ডলিং কমেছে ১০ হাজার ৯৩৯ টিইইউ’স।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডলিং কমেছে মূলত ব্যবসায়ীদের কম পণ্য আনা-নেওয়া করার কারণে। চট্টগ্রাম বন্দর বছরে ৩০ লাখের বেশি কনটেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন বন্দর। সাময়িক মন্দা কেটে গিয়ে বেশি পরিমাণ আমদানি-রপ্তানি হলে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিংও বেড়ে যাবে। গত দুই মাস কমলেও আগামীতে সেই ঘাটতিতে পুষিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনার পর গতবছর কল-কারখানা খোলার পর পণ্য আমদানি-রপ্তানি গতি পেয়েছিল। কিন্তু পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক মন্দা গত কয়েক মাস ধরে ডলারের দাম আকাশচুম্বি হয়ে যায়। ৮৩ টাকার ডলার ১১০টা পর্যন্ত হয়ে যায়। এতে আমদানিতে বিরূপ প্রভাব পড়ে। স্বাভাবিকভাবে অনেক আমদানি হয়, রপ্তানি পণ্য নির্ভর। যেহেতু আমদানি কমেছে, তাতে রপ্তানিতেও প্রভাব পড়েছে। তাছাড়া বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দিয়েছে। এতে করে আমদানি-রপ্তানি দুটোই কমেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত