দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন আলোচনায় « বাংলাখবর প্রতিদিন

দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন আলোচনায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৮:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৮:১৩
Link Copied!
দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন আলোচনায় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ আলোচনায় বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক ও শিক্ষানুরাগী ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সালাহ উদ্দিন।

জানা যায়, দৌলতপুর ইউনিয়নের বিশিষ্টজন পূর্বকাউয়াদি গ্রামের কৃতিসন্তান মরহুম আব্দুল হামিদ মাওলানার ছেলে ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হেলাল ইসহাকের ছোট ভাই মোহাম্মাদ সালাহ উদ্দিন। ফ্রান্স প্রবাসী সালাহ উদ্দিন-ছাত্রজীবন থেকেই সামাজিক কাজে মনোনিবেশ করেন তাছাড়াও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও মানুষের সেবা করা তাঁর পারিবারিক শিক্ষা।

১৯৯৬ সালে তাঁর প্রতিষ্ঠিত ” সামাজিক সংগঠন ” দৌলতপুর ইউনিয়ন ফাইভস্টার সমাজকল্যাণ যুব সংঘ”-এর মাধ্যমে নানাহ উন্নয়নমূলক কাজ করে আসছেন দীর্ঘদিন যাবত। সে সময় থেকে, শিক্ষা উপকরন বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গরীব শিক্ষার্থীদের সহযোগিতা, সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়ানো ও রাস্তা ঘাটের উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডে রয়েছে তাঁর ব্যাপক অংশগ্রহণ। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক আলোচনায় আছেন সালাহ উদ্দিন। একদিকে বাবার সুনাম অপরদিকে বড় ভাই ছিলো ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং তাঁর ব্যক্তিগত সামাজিক কর্মকান্ডও চোখে পড়ার মতো। দীর্ঘ সময়ের কর্মকান্ডে সালাহ উদ্দিন পরিবারের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। এমনটাই জানাগেছে ওই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের সাথে কথা বলে।

বিজ্ঞাপন

মোহাম্মাদ সালাহ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ‘দৌলতপুর ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাবা নির্বাচন করেছেন, ভাই নির্বাচন করেছে এখন আমি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ইউনিয়নবাসী অতীতে আপনাদের সেবায় ছিলাম ভবিষ্যৎতেও থাকবো। আমি নির্বাচীত হলে করাপশন জিরো টলারেন্স ঘোষণা করবো। চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নিরশনে কঠোর প্রদক্ষেপ গ্রহণ করা হবে। পুরো ইউনিয়ন সিসি টিভির আওতায় থাকবে। আশাকরি, আপনারা অতীতে আমাদের পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেভাবে আমার পাশেও থাকবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত