ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা! কোন ৫ পানীয় পান করলে সেরে উঠবেন দ্রুত « বাংলাখবর প্রতিদিন

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা! কোন ৫ পানীয় পান করলে সেরে উঠবেন দ্রুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৯:০৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৯:০৭
Link Copied!
ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা! কোন ৫ পানীয় পান করলে সেরে উঠবেন দ্রুত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চিকিৎসকের মতে, ডেঙ্গু হলে শরীরের কোষগুলি পানিশূন্য হয়ে পড়ে। এই সময়ে শরীরে পর্যাপ্ত পানির জোগান দিতে হবে। খাদ্যের তালিকায় বেশি করে কোন পানীয় রাখতে হবে?
দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২০১৯ সালের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। ডেঙ্গুতে মৃত্যু-মিছিল থামার কোনও লক্ষণ নেই।
চিকিৎসকদের পর্যবেক্ষণ, চলতি মৌসুমে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে কমবয়সিদের মৃত্যুর হারও বেশি। আর যাঁদের দ্বিতীয় বার ডেঙ্গু হচ্ছে, তাঁরা মারাত্মক ঝুঁকিতে থাকছেন।
এই পরিস্থিতিতে শরীরের রোগপ্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষেত্রে বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
এ ক্ষেত্রে পানিয় খাদ্যের উপর দিতে হবে বাড়তি নজর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সময়ে খাদ্য তালিকায় কোন কোন পানীয় রাখতেই হবে?
চিকিৎসকের মতে, ডেঙ্গু হলে শরীরের কোষগুলি পানিশূন্য হয়ে পড়ে। এই সময়ে শরীরে পর্যাপ্ত পানির জোগান দিতে হবে। এই সময়ে পানি পানের পাশাপাশি ডাবের পানি, ফলের রস, স্যুপ, স্টু, লিকার চা বেশি করে পান করতে হবে।
এ ছাড়া কোন পানীয় রাখলে বাড়বে রোগ প্রতিরোধ শক্তি?

নিমের পানিঃ
কিছু টাটকা নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। ব্যথা প্রশমিত করতে এবং আপনার ডিহাইড্রেশনের সমস্যা কমাতে প্রতি দিন চায়ের মতো পান করুন এই পানীয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ উপযোগী এই পানীয়।

পেঁপে পাতার রসঃ
আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, পেঁপে পাতার রস শরীরে অণুচক্রিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে। ডেঙ্গু হলে দু’টো টাটকা পেঁপে পাতা নিয়ে বেঁটে নিয়ে এক কাপ পানির সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়মিত পান করতে হবে।

বিজ্ঞাপন

কালমেঘ পাতার রসঃ
নিম পাতার মতোই কালমেঘ পাতায় অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। রক্তের অণুচক্রিকার মাত্রা বাড়াতে এই ভেষজ সত্যিই উপকারী।

তুলসী চাঃ
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত তুলসির চা খাওয়া যেতে পারে। তাজা তুলসী পাতা পানিতে সেদ্ধ করে ছেঁকে নিন। সেই মিশ্রণে খানিকটা লেবুর রস মিশিয়ে খেতে পারেন। স্বাদ বাড়াতে মধুও দিতে পারেন।

মেথি বীজের পানীয়ঃ
সারা রাত এক গ্লাস পানিতে মেথী দানা ভিজিয়ে রাখুন, সকালবেলা পান করুন। রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এই পানীয় বেশ উপকারী।

বিজ্ঞাপন

তথ্য সুত্রঃ বিশ্ব স্বস্থ্য সংস্থার ওয়েব সাইট, ইন্টারনেট

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত