৩৮ বছর যাবত পলাতক হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৪। « বাংলাখবর প্রতিদিন

৩৮ বছর যাবত পলাতক হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৪।

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:০৮
Link Copied!
৩৮ বছর যাবত পলাতক হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৪ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা হতে দীর্ঘ ৩৮ বছর যাবত পলাতক ধামরাইয়ের আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা আসামী আতাল হক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০৭ নভেম্বর ২০২২ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার চাঞ্চল্যকর আমজাদ হোসেন ’কে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী এবং দীর্ঘ ৩৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতাল হক (৫৬), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনা প্রতিবেদন জানা যায়, ১৯৮৩ সালে গ্রেফতারকৃত আসামী আতাল হক এবং ভিকটিম মোঃ আমজাদ হোসেন উভয়ই ধামরাই থানাধীন বানেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। ভিকটিম পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন এবং গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। ভিকটিম ও আসামীর মধ্যকার জমি জমার সূত্র ধরে ধৃত আসামীসহ আরো ৮-১০ জন মিলে ধামরাই থানাধীন এলাকায় ভিকটিম মোঃ আমজাদ হোসেন @ পন্ডিত মশাই’কে গুরুতরভাবে পিটিয়ে হত্যা করে। ভিকটিমের দেহ নিথর হয়ে গেলে আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে মরদেহ রাস্তার উপর ফেলে রেখে চলে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে আশুলিয়ার নিকটস্থ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে। ভিকটিমের বড় ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলাটির নথিপত্র পর্যালোচনা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত ধৃত আসামীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাজা ঘোষনাপূর্বক পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আসামী আতাল আত্নগোপনে চলে যায়।

এই মামলায় আসামী আতাল এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় আসামী দেশের বিভিন্ন থানায় একাধিকবার চুরি, ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেও ধূর্ত আতাল নিজের ও বাবার ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত