মুক্তিযোদ্ধা পরিবারের রাস্তা বন্ধ করল বিএনপি নেতা « বাংলাখবর প্রতিদিন

মুক্তিযোদ্ধা পরিবারের রাস্তা বন্ধ করল বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১১:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১১:৩২
Link Copied!
মুক্তিযোদ্ধা পরিবারের রাস্তা বন্ধ করল বিএনপি নেতা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বীর নিবাস পেয়েছে মুক্তিযোদ্ধার পরিবার। তবে বাড়ির চারপাশে রাস্তা বন্ধ হওয়ার কারণে চলাফেরার সমস্যা হচ্ছে পরিবারটির।

মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ- বিএনপির নেতারা দরজার সামনে দেওয়াল তুলে দিয়ে চলাচলে রাস্তা বন্ধ করে দিয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আবু জোহা নূর আহম্মদ বীর নিবাস থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মুক্তিযোদ্ধা আবু জোহার বড় ছেলে সালাউদ্দিন বাবু তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। কিন্তু তাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নেই। বীর নিবাসের সামনে ২০২২ সালের মার্চ মাসে ইটের দেওয়াল তুলেছে তিন বিএনপি নেতা। এরপর বালু ভরাট করার কারণে উঁচু হওয়ায় বর্তমানে বীর নিবাস থেকে বের হতে পারছে না পরিবারের সদস্যরা। দেওয়ালের সামান্য একটি ছোট দরজা দিয়ে বের হলেই বিএনপি নেতারা তাদের বাধা দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩ সাল থেকে মুক্তিযোদ্ধা আবু জোহা কালিয়াগঞ্জ বাজার সংলগ্ন বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাড়ির সামনে ফাঁকা জায়গা দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছিল যুগ যুগ ধরে। গত ২০১৮ সালে আবু জোহা মারা যায়। মৃত্যুর পর তার বড় ছেলে সালাউদ্দিন বাবু সেই বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিল। এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী সালাউদ্দিন বাবু বীর নিবাসের জন্য সমাজ সেবা অধিদপ্তরে আবেদন করলে, সরকার মুক্তিযোদ্ধার ওই বাড়িটি বীর নিবাসের জন্য মঞ্জুর করেন। বীর নিবাস নির্মিত হওয়ার পর থেকে শুরু হয় বিএনপি নেতাদের ষড়যন্ত্র।

ভুক্তভোগী পরিবারটি জানান, বীর নিবাসের সামনে ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আকতার হোসেন ও তার জামাতা আরিফ হোসেন নিজেদের জায়গা দাবি করে বালুর স্তুপ করে রেখেছে। একই সঙ্গে গড়ে তুলেছে দেয়াল। অন্যদিকে বিএনপি নেতারা হুমকি দিচ্ছে পরিবারটিকে। যাতে বাড়ি থেকে বের হয়ে বিএনপি নেতাদের জায়গা ব্যবহার না করি। এ ঘটনা নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও বিষয়টি সমাধান হয়নি।

বিজ্ঞাপন

বীর নিবাসে বসবাসরত সালাউদ্দিন বাবু জানান, দীর্ঘদিন ধরে আমরা পাঁচ শতক জমির ওপর এই বাড়িতে বসবাস করছি। আমি নিজেও মুজিব আদর্শের সৈনিক। কোনো কারণ ছাড়াই আমার পরিবারের ওপর পূর্ব থেকেই ষড়যন্ত্র করে আসছিল ইউনিয়ন বিএনপি নেতারা। চলতি বছরে আমার বাবার নামে বীর নিবাস হওয়ার পর থেকে স্বাধীনতা বিরোধী কয়েকটি পরিবার আমাকে নানাভাবে হয়রানি করে আসছে।

অভিযুক্ত আরিফ হোসেন জানান, গত চার-পাঁচ বছর পূর্বে আমার শ্বশুর আমাকে ১৬ শতক জমি লিখে দিয়েছিল। আমাদের জমিতে আমরা দেওয়াল তুলেছি। আমরা গলির মতো রাস্তা করে দিতে চেয়েছিলাম কিন্ত তারা উল্টো আমাদেরকেই হুমকি দেয়। সরকারি দলের প্রভাব খাটিয়ে আমাদের জায়গা দখল করে রাস্তা বানাতে চায়।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা আকতার হোসেন জানান, সালাউদ্দিন বাবু আমাদের আত্মীয়। তাদের চলাফেরায় অসুবিধার কথা না জানিয়ে বার হুমকি দেন তিনি। এ কারণেই এই সমস্যা সমাধান হয়নি।

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন জানান আসলে মুক্তিযোদ্ধার ওই পরিবারটির চলাচল দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। তাছাড়া দেশের প্রত্যেকটি নাগরিককে স্বাধীনভাবে চলাফেরায় বাধা দেওয়া বেআইনি। তাদের চলাচলের রাস্তা নিশ্চিত করতে হবে। তবে মুক্তিযোদ্ধার পরিবার ও আকতার হোসেনের পরিবার জেদাজেদি পর্যায়ে গেছে। কোন পক্ষই ছাড়া দিতে নারাজ। যদি দুপক্ষই আমার কাছে সমাধানের জন্য আসেন, তাহলে বিষয়টি সমাধান করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত