সংখ্যালঘুদের বাংলাদেশি নাগরিকত্ব দেবে ভারত « বাংলাখবর প্রতিদিন

সংখ্যালঘুদের বাংলাদেশি নাগরিকত্ব দেবে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১২:৫১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১২:৫১
Link Copied!
সংখ্যালঘুদের বাংলাদেশি নাগরিকত্ব দেবে ভারত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গুজরাটের দুই জেলায় বসবাসকারী বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে নাগরিকত্ব পাচ্ছেন পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরাও।

মঙ্গলবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুজরাটের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং খ্রিস্টান) এসে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

তবে ২০১৯ সালের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) নয় বরং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে এই নাগরিকত্ব প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে সনদ দেওয়া হবে। নাগরিকত্ব পেতে ওই দুই জেলায় বসবাসকারী সংখ্যালঘুদের অনলাইনে আবেদন করতে হবে বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়।

এর আগে, ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস হয়। আইনটি পাস হওয়ার পরে এবং প্রেসিডেন্টের অনুমোদনের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত