মালদ্বীপে ভয়াবহ অগ্নিকােণ্ডে দুই বাংলাদেশিসহ ১১ জন নিহত « বাংলাখবর প্রতিদিন

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকােণ্ডে দুই বাংলাদেশিসহ ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ১:০৭
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ১:০৭
Link Copied!
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকােণ্ডে দুই বাংলাদেশিসহ ১১ জন নিহত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকার একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

(৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের মধ্যে ৯ জনই ভারতীয় নাগরিক বলে জানা গেছে।মালদ্বীপের সংবাদমাধ্যম সান এ তথ্য জানিয়েছে।

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, মালে শহরের মাফান্নু এলাকার ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার কর্মীরা থাকতেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বলা হচ্ছে হতাহতের হিসাবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত