
জ্বালানি তেলের দামে কমেছে বিশ্ববাজারে
ডেস্ক রিপোর্ট
জ্বালানি তেলের দামে কমেছে বিশ্ববাজারে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অন্তত ১ মার্কিন ডলার কমেছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমার পেছনে কাজ করেছে কোভিড নিয়ন্ত্রণে চীনের সিদ্ধান্ত। গত সপ্তাহের শেষ দিকে চীনের কর্মকর্তারা কোভিড নিয়ন্ত্রণে জিরো নীতি প্রয়োগের বিষয়টি অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন।
ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত) দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য ৯ শতাংশ কমে ৯৭ দশমিক শূন্য ৮ ডলারে নেমে আসে। এর আগে দাম রেকর্ড পরিমাণ কমে ৯৬.৫০ ডলার ছুঁয়েছিল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৬ সেন্ট অথবা এক শতাংশ কমে ৯০ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়।
চীনে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার যখন পরিকল্পনা চলে তখনই তেলের বাজার ঊর্ধ্বমুখী দেখা যায়। সোমবার দুই বেঞ্চমার্কেরই দাম বেড়ে আগস্টের পর সর্বোচ্চ হয়।
সিএমসি মার্কেট বিশ্লেষক টিনা টেং ড জানান, বিশ্বজুড়ে মন্দার ঝুঁকি বাড়ছে। বাজারে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির দিকেও নজর রাখছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো অন্যদিকে তেলের দামের উত্থান-পতন ঘটছে। তা ছাড়া মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির বিষয়টিও তেলের বাজারে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তিনি।


