ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের « বাংলাখবর প্রতিদিন

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ১:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ১:৪৯
Link Copied!
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে আবারও একাধিক মামলা হয়েছে।

শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দাবি করে প্রতিষ্ঠানটির সাবেক ৮ কর্মকর্তা গত ৯ নভেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে পৃথক ৮টি মামলা দায়ের করেন। মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে।

রোববার (১১ নভেম্বর) বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, ৮ কর্মকর্তা ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। এ সময়ে তাদের কোম্পানির লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়। এর ফলে তারা প্রথমে গ্রামীণ টেলিকমকে লিগ্যাল নোটিশ পাঠায়। কিন্তু লিগ্যাল নোটিশের পরও ব্যবস্থা গ্রহণ না করায় মামলা দায়ের করেন। আদালত গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে জবাব দিতে বলেছেন।

উল্লেখ্য, গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত