উজিরপুরে মা’কে একশত জুতাপেটা করায় গ্ৰেফতার ২ ছেলে « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে মা’কে একশত জুতাপেটা করায় গ্ৰেফতার ২ ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:০৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:০৭
Link Copied!
উজিরপুরে মা’কে একশত জুতাপেটা করায় গ্ৰেফতার ২ ছেলে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাকে একশত জুতাপেটা করার ঘটনায় মামলা দায়ের, অভিযুক্ত ২ ছেলেকে গ্ৰেফতার করেছে পুলিশ। ১৪ নভেম্বর সোমবার সকালে অভিযুক্ত অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্ৰেফতার করেছে পুলিশ। উল্লেখ্য হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রী মুক্তা মন্ডলের সাথে তার শাশুড়ি স্বরসতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল,বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে মা স্বরসতি মন্ডল(৬২) কে জুতাপেটা করে টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আহতকে স্হানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত’র স্বামী বিশ্বেসর মন্ডল বাদী হয়ে ১৩ নভেম্বর হামলাকারী ছেলে অমল মন্ডল,শ্যামল মন্ডল, বিমল মন্ডল,মুক্তা মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান ইতিমধ্যে মামলার ২ আসামিকে করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্ৰেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত