১৯ দফা দাবিতে ৩য় ও ৪র্থ শ্রেনীর পবিপ্রবিতে লাগাতার আন্দোলন শুরু « বাংলাখবর প্রতিদিন

১৯ দফা দাবিতে ৩য় ও ৪র্থ শ্রেনীর পবিপ্রবিতে লাগাতার আন্দোলন শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৫:০৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৫:০৯
Link Copied!
১৯ দফা দাবিতে ৩য় ও ৪র্থ শ্রেনীর পবিপ্রবিতে লাগাতার আন্দোলন শুরু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাকুরিতে পদায়ন ও পর্যায়োন্নয়নসহ ১৯দফা দাবিতে কর্মবিরতিসহ লাগাতার আন্দোলন শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’র কর্মরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারিরা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের ব্যানারে শতাধিক কর্মচারি ১ঘন্টার কর্মবিরতি পালন ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের আহবায়ক আবদুল বারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব মো: শাহাদাৎ হোসেন পিয়াল, পবিপ্রবি কর্মচারি পরিষদ সভাপতি মো: মজিবুর রহমান মৃধা, সাধারণ কর্মচারি মো. জসিম উদ্দিন খন্দকার, মো. সহিদুল ইসলাম সর্দার, মো. আলমগীর হোসেন আলম, মো: মিলন মিয়া, সহিদুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা তাদের দাবি না মানা পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
প্রসঙ্গত, পবিপ্রবি’র বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের নেতৃবৃন্দ তাদের চাকুরিতে পদোন্নতি/পর্যায়োন্নয়নের ফিক্সেশন বেনিফিটসহ ইনক্রিমেন্ট ও প্রাপ্যতার তারিখ থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্তৃপক্ষকে ৭দিনের আল্টিমেটাম দিয়ে গত ৮নভেম্বর উপাচার্য-রেজিষ্ট্রার বরাবরে একটি স্মারক লিপি পেশ করে। নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হলে কর্মবিরতিসহ লাগাতার আন্দোলনের ঘোষনা দেয়। স্মারকলিপিতে ১৫নভেম্বর ১ঘন্টার কর্মবিরতি ও মানববন্ধন, ১৬নভেম্বর-প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট, ১৭-২৩ নভেম্বর-১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষনা দেয়। এতে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করলে লাগাতার কর্মবিরতি সহ আমরণ অনশন পালনের উল্লেখ রয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত