উজিরপুরে অফিস সহকারী কর্তৃক ৬ষ্ঠ শ্রেনির মেধাবী ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত যখম « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে অফিস সহকারী কর্তৃক ৬ষ্ঠ শ্রেনির মেধাবী ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত যখম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৫:৪০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৫:৪০
Link Copied!
উজিরপুরে অফিস সহকারী কর্তৃক ৬ষ্ঠ শ্রেনির মেধাবী ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত যখম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সরকারি ৬ষ্ঠ শ্রেনির এক মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। আহত শিক্ষার্থীকে উজিরপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অফিস সহকারী আব্দুর রহমান হাওলাদার দুষ্টুমি করার অযুহাতে ছাত্রী মরিয়ম আক্তারকে বেতের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করেছে। আহত শিক্ষার্থী বাংলা টিভির উজিরপুর উপজেলা প্রতিনিধি হৃদয় আহম্মেদের মেয়ে। আহত শিক্ষার্থী মরিয়ম আক্তার সাংবাদিকদের কান্নার কন্ঠে বলে বান্ধবীর সাথে সামান্য কথা বলায় আমাকে স্কুলের ক্লার্ক আব্দুর রহমান হাওলাদার বেত দিয়ে ১০/১২টি আঘাত করেছে। কিছুক্ষণ পরেই আমার জ্বর ওঠায় বাবার কাছে জানাই।

এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারী আব্দুর রহমান জানান ক্লাসে ঢুকে দু্ষ্টুমি করার কারণে মরিয়মকে বেত দিয়ে ৫/৬টি আঘাত করেছি। প্রধান শিক্ষক অলিউল ইসলাম জানান কোন শিক্ষার্থীকে মারধর করা আইন সম্মত নয়। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসমাইল হাওলাদার জানান শিক্ষার্থীদের উপর মারধর করা আইনগত নিষেধ। বিষয়টি আমাকে শিক্ষার্থীর পিতা অবহিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম জাহিদুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত ছাত্রীর পিতা হৃদয় আহম্মেদ জানান হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এদিকে নাবালিকা শিক্ষার্থীর উপর অফিস সহকারীর অমানবিক হামলার ঘটনায় বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত শিক্ষার্থীর পরিবার।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত