উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের চাকায় নিমিষেই গিলছে বসতভিটা « বাংলাখবর প্রতিদিন

উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের চাকায় নিমিষেই গিলছে বসতভিটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ৫:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ৫:০৫
Link Copied!
উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের চাকায় নিমিষেই গিলছে বসতভিটা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ব্রম্মপুত্রের নদীর ভয়াবহ ভাঙ্গনে পুরাতন বসতভিটা, আবাদি জমি,গাছপালা, ও পারিবারিক কবরস্থান বিলীন হচ্ছে । নিমিষেই কেড়ে নিচ্ছেএকেরপরএক বসতভিটা হুমকির মুখে পড়েছে মোল্লাহাট কড্ডার মোড়, বাজার সহ প্রায় ৪ শতাধিক পরিবার। এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে ছুটছে ভুক্তভোগী পরিবারের লোকজন।
আজ রবিবার ২০ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট সংলগ্ন রসুলপুর ও ভূগোলের কুটি গ্রামে ব্রম্মপুত্রের তীরে ভাঙ্গনের ভয়াবহ দৃশ্য দেখা গেছে।গত২৪ ঘন্টার ব্যবধানে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের তান্ডবে প্রায়৫০টি পরিবারের বসতভিটা, গাছপালা, আবাদি জমি পারিবারিক কবরস্থান গিলে ফেলেছে ব্রহ্মপুত্র। ভাঙ্গনের চাকায় পড়ে ঘরবাড়ি ও গাছপালা নিরাপদ স্থানে সরিয়ে নিতে দিশেহারা ভুক্ত ভুগিরা।
ভাঙ্গনের মুখে পড়েছে প্রায় ৪ শতাধিক পরিবারের বসত বাড়ি ও মোল্লার হাট কড্ডার মোড় বাজার। ভাঙ্গনের শিকার এরশাদুল, আব্দুল খালেক, পাষাণ, সোনাউল্লা, রুবেল, আবু সামা, আব্দুস সাত্তার, হারুন ফকির, দুলাল ফকির, আব্দুল বারেক ফকির, আবু সাঈদ, হাফেজ, নুরআলম সহ ভুক্ত ভোগিরা জানান,
রাত থেকে প্রচন্ড ভাঙ্গন দেখা দেওয়ায় দ্রুত ঘরবাড়ি সরিয়ে নেওয়া হলেও বসতভিটা ব্রহ্মপুত্র নদি গিলে ফেলেছে। ইতিমধ্যে দফায় দফায় ভাঙ্গনে ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পুনর্বাসন করা হয়নি এবং ভাঙ্গন ঠেকানোর কোন উদ্যোগ নেই। নদী ভাঙ্গনে বিলীন হওয়াই যেন নিয়তি। পূর্নবাসনের আশা নেই বললেই চলে।ভাঙ্গনের সম্মুখীন হারুন, দুলাল, ছাত্তার জানান আমরা সবকিছু হারিয়ে
নিঃস্ব হয়ে গেছি কোথায় গিয়ে আশ্রয় নিব।এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সাথে মুঠোফোন জানতে চাইলে তিনি জানান বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। মোল্লাহাট বাজার রক্ষায় ভাঙ্গন রোধে কাজ চলমান রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আল মামুন এর সাথে মুঠোফোনে ভাঙ্গন রোধের বিষয়ে জানতে চাইলে তিনি জানান শুধু মোল্লাহাট বাজার রক্ষায় ভাঙ্গন রোধের ব্যবস্থা করা হয়েছে পার্শ্ববর্তী এলাকার ভাঙ্গন রোধে প্রয়োজনের তুলনায় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয় পরিপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত