পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিনের জরাজীর্ণ পুুল নির্মানের দাবীতে শিক্ষার্থী ও স্থানীয় জনগনের মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিনের জরাজীর্ণ পুুল নির্মানের দাবীতে শিক্ষার্থী ও স্থানীয় জনগনের মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ১০:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ১০:২৮
Link Copied!
পটুয়াখালীর,দুমকিতে দীর্ঘদিনের জরাজীর্ণ পুুল নির্মানের দাবীতে শিক্ষার্থী ও স্থানীয় জনগনের মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভাড়ানী খালের উপর পুল নির্মানের দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।
মঙ্গলবাল (২১ নভেম্বর) সকাল ১০টায় খালের উভয়পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষক- শিক্ষার্থী, লেবুখালী বাজার ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে মানববন্ধন করেন। খালের উভয তীরে সাপ্তাহিক বাজার, লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ননরত ৬ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সহ হাজার হাজার পথচারীর যাতায়াত করে। গভীর রাত পর্যন্ত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে মালামাল বহনের একমাত্র মাধ্যম ছিলো আয়রন ব্রিজটি। দীর্ঘদিন ধরে সংস্কার বা পূনঃনির্মানের অভাবে জরাজীর্ণ অবস্থায় থাকা পুলটি গত বছর বালুভর্তি জাহাজের ধাক্কায় অর্ধেক অংশ খালের মধ্যে ভেঙ্গে পড়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । অদ্যবধি পর্যন্ত পুলটি পূণঃ নির্মানের কোন উদ্যোগ না নেয়ায় ঝুঁকিপুর্ন খেয়াপারাপারের কথা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা জানান, প্রতিদিন খেয়ার মাধ্যমে পার হতে হচ্ছে। খালটিতে প্রবল স্রত থাকায় যে কোন সময় দূর্ঘটনা সহ মৃত্যু ঝুঁকি রয়েছে। লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন, দ্রুত এ পুলটি নির্মান করা না হলে যে কোন সময়ে মর্মান্তিক দূর্ঘটনা ঘটতে পারে।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, পুল নির্মানের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেবুখালীি ভারপ্রপ্ত ইউপি চেয়ারম্যান মো.আবদুস সালাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন,লেবুখালী বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান প্রমুখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত