বাউফলে জিও ব্যাগ ফেলে তেঁতুলিয়া নদীর ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

বাউফলে জিও ব্যাগ ফেলে তেঁতুলিয়া নদীর ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ১০:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ১০:৩০
Link Copied!
বাউফলে জিও ব্যাগ ফেলে তেঁতুলিয়া নদীর ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

তেঁতুলিয়া নদীর তীরবর্তী পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রাম রক্ষায় নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ আসম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানা গেছে, তেঁতুলিয়ার নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালক ও ব্যয় খাতের আপদকালীন ব্যয়ের মাধ্যমে নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামের ব্যাপারী বাড়ি থেকে উত্তরে ১০০ মিটার ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করা হয়। ৩৫লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই প্রকল্পে ৬হাজার ৫শত বস্তা জিও ব্যাগ ফেলানো হয়। রহমান এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান এর কাজ পায়। অনুষ্ঠানিক ভাবে সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও বর্তমান সাংসদ আসম ফিরোজ(এমপি) কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, বিভাগীয় প্রকৌশলী (বাউফল জোন) রেজা আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, এমপির একান্ত সহকারী আনিচুর রহমান প্রমুখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত