উজিরপুরে লম্পট কর্তৃক গৃহবধূকে কূ-প্রস্তাবের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে লম্পট কর্তৃক গৃহবধূকে কূ-প্রস্তাবের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৩:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৩:১৯
Link Copied!
উজিরপুরে লম্পট কর্তৃক গৃহবধূকে কূ-প্রস্তাবের অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে এক গৃহবধূ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কাপরে বনজলতা সুবাসম্বল দেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ২১ নভেম্বর সোমবার গৃহবধূর স্বামী দেলোয়ার গাজী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত লম্পটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামের মৃত মোতাহার হাওলাদারের ছেলে নারীলোভী শাহিন হাওলাদার (৪০) এক গৃহবধূকে ঘরে একা পেয়ে বিভিন্ন সময় অশ্লীল কথাবার্তা ও কূ-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় লম্পট শাহিন বিভিন্ন ভয়ভিতি ও পরবর্তীতে দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে যায়।এরই প্রেক্ষিতে ১৭ নভেম্বর স্বামীসহ পরিবারের সদস্যরা কাপড় চোপড় নিয়ে গোসল করতে যায়। দেলোয়ার গাজী গোসল শেষে ওড়না দিয়ে শরীর মুছার পরে চুলকাতে শুরু করে এবং শরীরের বিভিন্ন স্থানে বেকায়দার ফুলা জখম হয়। এরপর সন্দেহ হলে স্থানীয়রা কাপড় চোপড় নাড়াচাড়া করে সুবাসম্ভব দেখতে পায়। এতে তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাখার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় দেলোয়ার গাজী বাদী হয়ে অভিযুক্ত শাহিন হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।স্থানীয় সূত্রে জানা যায় ইউপি সদস্য হানিফসহ কতিপয় ব্যক্তি ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শালিষ বৈঠক বসায়। এমনকি বৈঠকে লম্পট শাহিনকে মারধর করে মিমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভূক্তভোগী পরিবার তাতে রাজি হয়নি। এ ব্যাপারে শাহিন হাওলাদার জানান সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল তা মিমাংসা হয়েছে। ইউপি সদস্য হানিফ জানান,উভয়পক্ষ প্রতিবেশী হওয়ায় বিষয়টা মিমাংসা করার চেষ্টা করেছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযুক্ত নারীলোভীর বিরুদ্ধে বিচারের দাবিতে ফুঁসে উঠেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত