‘কুয়াকাটা মাল্টিমিডিয়া’র কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে এক ভক্তের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ « বাংলাখবর প্রতিদিন

‘কুয়াকাটা মাল্টিমিডিয়া’র কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে এক ভক্তের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৪:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৪:৫৫
Link Copied!
‘কুয়াকাটা মাল্টিমিডিয়া’র কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে এক ভক্তের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর কুয়াকাটার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কুয়াকাটা মাল্টিমিডিয়া’র কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে এক ভক্তের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) ভোর ৫ টার দিকে কুয়াকাটা হোটেল বনানাী প্যালেস থেকে সাদ্দাম মালের এক বন্ধু সুমন সিকদারসহ দু’জনকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোঃ আবুল খায়ের।

মামলা সূত্রে জানা যায়, রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসে সাদিক ও তার পরিবার। পরে ফ্রাইপট্টির মধ্যে মাছফ্রাই খাওয়ার জন্য অবস্থান করলে সাদ্দাম মালসহ কয়েকজন একত্রিত হয়ে তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সাদিক প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাদেরকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে ফুলা জখম করে। পরে সাদিক মহিপুর থানায় আইনের আশ্রয় নেন বলে মামলায় বলা হয়।

বিজ্ঞাপন

এব্যাপারে কুয়াকাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পরিচালক শুভ কবির ধ্রুববাণীকে বলেন, রোববার রাতে সাদ্দাম মালকে দেখে সেলফি তোলার জন্য বরগুনা থেকে আগত ৬-৭ জনের একটি গ্রুপ এগিয়ে আসে, একই সময় তালতলী থেকে আগত আরো দু’জন ভক্ত সেলফি তুলতে চায়। তখন এই সেলফি তুলতে আসা দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হলে সাদ্দাম তাদের মিমাংসা করতে এগিয়ে আসে। এক পর্যায়ে বরগুনা থেকে আসা সাদিকুর রহমান নামের এক ভক্ত তার সাথে থাকা লোকজন নিয়ে একটি গন্ডগোল তৈরি করে। পরে অভিনেতা সাদ্দাম মালকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালাগালি করলে সাদ্দাম মাল প্রতিবাদ করে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়।

তিনি আরো বলেন, কুয়াকাটা মাল্টিমিডিয়ার জনপ্রিয়তাকে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে আজকের এই ঘটনা ঘটিয়েছে তারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, বরগুনা থেকে আসা এক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে আমরা সাদ্দাম মালসহ দু’জনকে আটক করেছি। পরে আদলতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত