উজিরপুরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ আহত-৪ « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ আহত-৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ১১:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ১১:৩৮
Link Copied!
উজিরপুরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ আহত-৪ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নারী,শিশুসহ ৪ জনকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্ৰামের কামাল হোসেন মল্লিক গংদের, একই বাড়ির আবু সোলায়মান দুলাল মল্লিক গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২৬ নভেম্বর শনিবার সকাল ৭টায় আবু সোলায়মান দুলাল মল্লিক, আঃ রহিম মল্লিক, বাবুল মল্লিক,নিপা বেগম, কুলসুম বেগম মিলে বসতবাড়ির সামনে কামাল হোসেনের স্ত্রী হ্যাপী বেগম এবং সাদিয়া বেগম,এস এসএসসি পরীক্ষার্থী সাব্বির আহমেদ মল্লিক, রিয়াদ হোসেন মল্লিককে পরকল্পিত প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতদেরকে স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত হ্যাপী বেগম বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত হ্যাপী বেগম জানান তাদেরকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে এবং গলাটিপে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে ওই সন্ত্রাসীরা। তিনি আরো বলেন আঃ রহিম মল্লিকের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে এবং সে বিভিন্ন কূকর্মের সাথে জড়িত রয়েছে। এছাড়াও মারধর করে অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। অভিযুক্ত আঃ রহিম মল্লিক জানান তারা সকলে মিলে আমাকে মারধর করেছে, আমি কিছুক্ষণ পরেই হাসপাতালে ভর্তি হতে যাবো। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত