সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু চায় ইইউ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু চায় ইইউ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ১২:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ১২:১৫
Link Copied!
সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু চায় ইইউ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এ জন্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এ চুক্তির কাঠামোতে জলবায়ু পরিবর্তন, কানেক্টিভিটি, ডিজিটাল নিরাপত্তা, প্রতিরক্ষাসহ সব বিষয় নিয়ে সহযোগিতা থাকবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইউরোপিয়ান এক্সটারনাল একশন সার্ভিস ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরার সঙ্গে বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এনরিকে মোরা বলেন, গত ১০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে এটি আমরা স্বীকার করি এবং সেটি বিবেচনায় নিয়ে কাজ করছি। এ জন্য আমরা এখানে রাজনৈতিক সংলাপ করতে এসেছি। আমরা নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে, সম্পর্কের একটি নতুন আইনি কাঠামো দিতে, যাতে বিভিন্ন সহযোগিতা নিয়ে কাজ করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিয়ে কাজ করছি। আমরা মেরিটাইম নিরাপত্তা, সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অংশীদারত্ব চুক্তি কবে নাগাদ হতে পারে, এটি আমি বলতে পারবো না। তবে আমরা ৫০ বছর পূর্তির যে আবহ রয়েছে সেটির মধ্যে এটি করতে চাই। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে হবে এবং সেটি অংশীদারত্ব স্তরে নিতে হবে। অংশীদারত্ব সহযোগিতা চুক্তি হলে এটি করা সহজ হবে এবং ইইউ যে দেশগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে, এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য এই চুক্তি কাজ করবে। বাংলাদেশ ও ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক কোথায় আছে এবং ভবিষ্যতে কী হবে, সার্বিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‌আমরা সম্মত হয়েছি যে অংশীদারত্ব সহযোগিতা চুক্তি নিয়ে কাজ করবো। এর একটি আলোচনার প্রক্রিয়া আছে। বাংলাদেশের যে ক্রমবর্ধমান সক্ষমতা, প্রবৃদ্ধি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের যে যাত্রা রয়েছে, সেগুলো বিবেচনায় নিলে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত সম্পর্ক তৈরি করার সুযোগ আছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত