জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে « বাংলাখবর প্রতিদিন

জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ১২:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ১২:৪৯
Link Copied!
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই মামলার আসামি মেহেদি হাসান অমি ওরফে রাফির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

এর আগে, রাফিকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। পরে আদালত শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

দুপুরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গিদের ছিনিয়ে নিতে আগে থেকেই পরিকল্পনা করেছিলেন রাফি। তাই ঘটনার দিন মোটা অংকের টাকা নিয়ে আদালতে আসেন রাফি। ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিদের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত রোববার (২০ নভেম্বর) মোটরসাইকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গি সদস্যরা। এ সময় হাতকড়া পরা দুই জঙ্গি তাদের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যকে মারধরও করে। পলাতক দুই জঙ্গিকে ধরতে রেড অ্যালার্ট জারিসহ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে সরকার।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত