৩ জনকে গুলিতে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা « বাংলাখবর প্রতিদিন

৩ জনকে গুলিতে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ২:৫৬
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ২:৫৬
Link Copied!
৩ জনকে গুলিতে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্ক শহরের একটি ব্যস্ত এলাকায় ৬৬ বছর বয়সী এক ব্যক্তি তিনজনকে গুলি করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

রাশিয়ার স্থানীয় তদন্ত কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে অন্তত দুজন হামলাকারীর পূর্ব পরিচিত।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিতকে গুলি করেছে। তৃতীয় ভুক্তভোগীর পরিচয় এখনও জানার চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া আহত ৬১ বছর বয়সী একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একজন লোক রাস্তায় হাঁটার সময় গুলি চালাচ্ছেন। ভিডিওর শেষে দেখা যায়, ওই ব্যক্তি মাটিতে শুয়ে থাকা একজনকে কাছ থেকে গুলি চালাচ্ছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

ক্রিমস্ক হলো ক্রিমিয়ান উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর, যেটিকে রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে একতরফাভাবে নিজেদের সঙ্গে একীভূত করেছিল।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত