কলকাতায় ‘সেরা পুরুষ’ হিরো আলম! « বাংলাখবর প্রতিদিন

কলকাতায় ‘সেরা পুরুষ’ হিরো আলম!

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৩:৫৮
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৩:৫৮
Link Copied!
কলকাতায় ‘সেরা পুরুষ’ হিরো আলম! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

তবে শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নন হিরো আলম। বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে তাকে নিয়ে সংবাদ প্রচার করে। এবার কলকাতায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেলেন তিনি।

গত ১৯ নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে তাকে সম্মাননা দেন পুরুষ অধিকার কর্মীরা। তাদেরই একজন সদস্য সৈকত ভট্টাচার্য বলেন, প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনি (হিরো আলম) দেখিয়ে দিয়েছেন। সে-ই আসল পুরুষ, সে-ই আসল বিপ্লবী।

বিজ্ঞাপন

এদিকে ওপার বাংলায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেয়ে খুশিতে আপ্লুত হিরো আলম। তিনি জানান, অজস্র ট্রোল, ব্যাঙ্গ-বিদ্রূপ এড়িয়ে আমি আমার কাজে মনোযোগী ছিলাম। ইচ্ছা থাকলে সবই সম্ভব। ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত