বিদ্যুতের উপর দাড়িয়েই আজকের ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে- পলক « বাংলাখবর প্রতিদিন

বিদ্যুতের উপর দাড়িয়েই আজকের ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে- পলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:১২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:১২
Link Copied!
বিদ্যুতের উপর দাড়িয়েই আজকের ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে- পলক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিদ্যুৎ হলো একটি মৌলিক সেবা। যে সেবার উপর দাড়িয়ে বাংলাদেশ আজ ডিজিটাল দেশে রুপান্তরিত হয়েছে। শনিবার দুপুরে প্রায় ১০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নাটোর পল্লিবিদ্যুৎ সমিতির-১, সিংড়া জোনাল অফিস এর নবনির্বিত কমপ্লেক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫০ বছর আগেই এই উপলব্ধি করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই উপলব্ধি থেকেই আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। প্রত্যন্ত গ্রামেও আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত সরকারের আমলে ১ মেগাওয়াট বিদ্যুৎও বৃদ্ধি করতে পারে নাই। তার সব চেয়ে বড় কারন হচ্ছে বিএনপি-জামাত দুর্নীতি সরকারের প্রধান মন্ত্রী খালেদা জিয়ার সরকারী বেসরকারী খাতের যে কো প্রজেক্ট থেকেই ঘুষ দাবি করতো। নাটোর পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ড এর সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে অুষ্ঠানে বক্তব্য দেন, নাটোর পল্লি বিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ এমদাদুল হক, সিংড়া জোনাল অফিস এর ডেপুটি ম্যানেজার মোঃ শাহাদৎ হোসেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত