সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:২৮
Link Copied!
সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। করোনা ও বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত তাঁতিরা এই সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত। শনিবার ২৬ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় বেলকুচি তাঁত বোর্ডের আয়োজনে বেলকুচি পৌরসভার ৯ নং ওয়ার্ডের তাঁতী সমিতির সদস্যদের মাঝে এই সুতা ও কেমিক্যাল বিতরন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো: ইউসুব আলী। সদস্যদের মাঝে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ১লাখ ৯৬ হাজার ৯৬২ কেজি সুতা এবং ৫০ লাখ টাকা মুল্যের ৪লাখ ৮ হাজার ৬৭৯ কেজি সডিয়াম বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাশেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক সুকুমার চন্দ্র সাহা, মহাপরিচালক কামনাশীষ দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা রোজিনা খাতুন, বেলকুচি তাঁত বোর্ডের ভারপ্রাপ্ত লিয়াজো অফিসার কামাল আহম্মেদ, বাংলাদেশ তাঁতী সমিতির সভাপতি মনোয়ার হোসেন, বেলকুচি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি ইমরান আলী প্রমুখ। শুল্ক মুক্ত সুতা ও কেমিক্যাল পেয়ে অনেক উচ্ছ্বসিত তাঁতীরা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত