বেলকুচিতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:৩৫
Link Copied!
বেলকুচিতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিরারচর গ্রামে আলহাজ্ব মজিবর রহমানের (৮০) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে চোর দল ঘরে ঢুকে আলমারি ভেঙে ১২.৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মুজিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান আপেল গত ২৫ নভেম্বর (শুক্রবার) বেলকুচি থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মজিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান আপেল জানান, চাকরির সুবাদে আমরা তিন ভাই বেলকুচির বাহিরে থাকি। উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিরার চর গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা ও মা থাকে। গত বৃহস্পতিবার রাতে একদল চোর ৩টি রুমের আলমারি ভেঙে ফেলে। আলমারিতে থাকা ১২.৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, চুরির ঘটনায় সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা চোরদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের কাজ চালাচ্ছি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত