বেলকুচিতে সংবাদ সম্মেলন করে এমপি মমিন মন্ডলকে দুষলেন শ্রমিক লীগের নেতারা « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে সংবাদ সম্মেলন করে এমপি মমিন মন্ডলকে দুষলেন শ্রমিক লীগের নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৫:২১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৫:২১
Link Copied!
বেলকুচিতে সংবাদ সম্মেলন করে এমপি মমিন মন্ডলকে দুষলেন শ্রমিক লীগের নেতারা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচিতে বিষোদগারের প্রতিবাদে শ্রমিকলীগের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া বক্তব্য রাখেন। তারা বলেন, জাতীয় উপজেলা শ্রমিক লীগের কমিটি যোগ্য ও নিবেদিত নেতাকর্মীদের নিয়ে গঠনের পর গত ১০ নভেম্বর অনুমোদন হয়। এতে স্থানীয় এমপি মমিন মন্ডলের অনুগতরা স্থান না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এ কারনে তিনি মদদ দিয়ে বৃহস্পতিবার বিকেলে আমাদের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে শ্রমিক লীগের কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করান। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এমপি মমিন মন্ডল দলের ভিতরে বিভাজন সৃষ্টির জন্যই এসব করাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা অভিযোগ করে আরো বলেন, কিছুদিন আগে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে দলীয় কার্যালয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে, দলের সাদারন সম্পাদক আশানুর বিশ্বাস কে ফুলের তোড়া দিয়ে বরণ এর সময় এমপি সাহেবকেও তোড়া দিতে গেলে তিনি আমাদের অপমান করেন। এমপি মমিন মন্ডল তখন বলেন, আমার অনুমতি ছাড়া কমিটি অনুমোদন দেয়ায় তোমাদের ফুলের তোড়া নেবনা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সিনিয়র-সহ সভাপতি পাষান আলী সরকার, সহ-সভাপতি মাহমুদু মন্ডল, যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক রাসেল প্রামানিকসহশ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত