রাজশাহীতে বিএমএসএস’র বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে বিএমএসএস’র বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ৭:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ৭:৪২
Link Copied!
রাজশাহীতে বিএমএসএস’র বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস’র) বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় মহানগরীর পিঁপড়া কনভেনশন হলে এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সম্মেলন সাফল্য মন্ডিত করতে একাধিক মিটিং, ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। এই সূত্র নিশ্চিত করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভাগীয় সম্মেলন কমিটি সম্মেলন সফল করার মানসে দিনরাত অতন্ত্র প্রহরীরন্যায় কাজ করেছে।

বিভাগীয় কমিটির আহবায়ক জুয়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পিআইডির মহাপরিচালক এবং রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার, সাংগঠনিক সম্পাদক নওসাদ প্রধান, সাইফুল ইসলাম সাইফ, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সহ-সম্পাদক মো: সেলিম হোসেন, দপ্তর সম্পাদক (খুলনা বিভাগ) জাকির হোসেন হৃদয় ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমীর হোসেন।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন ।উল্লেখ্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে তৃণমূল সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়াবার আপ্রাাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সূত্র জানায় এ পর্যন্ত এই সংগঠনের , খুলনা বিভাগীয় সম্মেলন সফল ভাবে সমাপ্ত করেছে। আজ রাজশাহী, আগামী ৩ রা ডিসেম্বর সিলেট বিভাগীয় সম্মেলন এবং ঢাকা বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি চলেছে।

বিজ্ঞাপন

ভিভাগের সকল জেলা ও থানার তৃণমূল পর্যায়ের শতাধিক সাংবাদিকদের অংশ গ্রহণে এক মিলন মেলার আমেজ সৃষ্টি করে। সাংবাদিকরা তাঁদের নানা সমস্যার কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে অকপটে তুলে ধরেন।

দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে জুয়ল আহমেদ কে সভাপতি এবং আরিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ১৩৪ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার আসিফুর রহমান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত