কালিয়াকৈরে চুরির অভিযোগে যুবককে বেঁধে রাখার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

কালিয়াকৈরে চুরির অভিযোগে যুবককে বেঁধে রাখার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১১:২৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১১:২৬
Link Copied!
কালিয়াকৈরে চুরির অভিযোগে যুবককে বেঁধে রাখার অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গুলোয়া গ্রামে গাড়ির ব্যাটারি ও তেল চুরির অভিযোগে সজীব সরকার নামে এক যুবককে চার দিন ধরে নিজ বাড়িতে ঘরের খুঁটির সঙ্গে শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় মাতবরদের বিরুদ্ধে। শিকলবন্দি সজিব কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গুলোয়া গ্রামের সূর্য সরকারের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলার বোয়ালী ইউনিয়নের গুলোয়া গ্রামে গত কয়েক দিন আগে সজীব ও সঞ্জয় নামে দুই যুবক বাড়ির পাশে একটি ভেকু থেকে ব্যাটারি ও তেল চুরি করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় ইউপি সদস্য শরিফ আল মামুন আবুর বড় ভাই বাবুর মাটি কাটার জায়গা থেকে ভেকুর ব্যাটারি চুরি হয়।

ওই ব্যাটারি চুরির অভিযোগে প্রথমে সঞ্জয়কে ১৭ হাজার টাকা জরিমানার পর তাকে ছেড়ে দেন ইউপি সদস্যসহ কয়েকজন মাতবর। এরপর তারা অপর যুবক সজীবকে ধরে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর তারা মাদকাসক্তের অজুহাত দিয়ে তাকে এক মাস শিকলে বেঁধে রাখার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক সজীবকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয় তার পরিবার। জরিমানার টাকা পরিশোধ করেও মুক্ত হতে পারেনি সজীব সরকার।

বিজ্ঞাপন

শিকলবন্দি সজীব সরকার বলেন, আমাদের পাশে কেউ নেই। তবে শিকল থেকে মুক্ত হতে পারলে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে শান্তিতে বসবাস করব। এ ব্যাপারে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ আল মামুন ওরফে আবু বলেন, গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে তাকে জরিমানা করা হয়েছে। ওই যুবককে শিকলে বেঁধে রাখার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

শরিফ আল মামুন ওরফে আবু বলেন, মাদকাসক্ত থাকায় তার পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এ বিষয়ে আমরা কোনো নির্দেশ দেইনি। ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, আওয়ামী লীগ অফিসে চুরির বিচার হয়েছে। শিকলে বেঁধে রাখার বিষয়টি আমার জানা নেই।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, শিকলে বেঁধে রাখাটা অন্যায় হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত