বিশ্বে গত ১ দিনে করোনায় আট শতাধিক মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

বিশ্বে গত ১ দিনে করোনায় আট শতাধিক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১২:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১২:৪৬
Link Copied!
বিশ্বে গত ১ দিনে করোনায় আট শতাধিক মৃত্যু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গত ১ দিনে বিশ্বব্যাপী করোনায় ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ৭৫১ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী বেড়েছে প্রায় আড়াই লাখ।

বুধবার (৩০ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ৩০৫ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৮ হাজার ৪৬৭ জন।

এদিকে, গত২ ১ দিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১৫৩ জন। এ সময় রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন ৫৩ জন।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ১ দিনে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ১৪৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৪৭৬ জন এবং মারা গেছেন ৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৮১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮৮ জনের।

ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৮৯ জন এবং মারা গেছেন ২১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ১০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫১০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত