ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত কাজী শফিকুল আলম « বাংলাখবর প্রতিদিন

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত কাজী শফিকুল আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১:২৭
Link Copied!
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত কাজী শফিকুল আলম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কাজী শফিকুল আলম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম সেপ্টেম্বর/২০২২ মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

অদ্য ২৯/১১/২০২২ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় আয়োজিত অক্টোবর/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম মহোদয়কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স); জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম, পুলিশ সুপার ঢাকা মহোদয়সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ স্বশরীরে এবং ১১ জেলার পুলিশ সুপারগন জুম কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান; শ্রেষ্ঠ এসআই হিসেবে শ্রীপুর থানার এসআই(নিঃ)/নয়ন ভূঁইয়া; এবং অক্টোবর/২০২২ মাসে শ্রেষ্ঠ এসআই হিসেবে শ্রীপুর থানার এসআই(নিঃ)/মামুনুর রশিদ, শ্রীপুর থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারি এসআই(নিঃ)/নাহিদ হাসান খান, কাপাসিয়া থানা, শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই(নিঃ)/আব্দুল মালেক, শ্রীপুর থানা, গাজীপুরদের ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

আরো উল্লেখ্য যে, জনাব কাজী শফিকুল আলম বিপিএম গত ০৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মূলতবি মামলা ও ওয়ারেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেন।

তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলা সমূহের রহস্য উদঘাটনপূর্বক দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনয়ন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে গাজীপুরবাসীর নিকট গাজীপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত