রাবিতে অবিলম্বে রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরের দাবি « বাংলাখবর প্রতিদিন

রাবিতে অবিলম্বে রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ৩:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ৩:১০
Link Copied!
রাবিতে অবিলম্বে রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরের দাবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ও পূর্ণাঙ্গ সিনেট কার্যকরের দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান ।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, রাকসু নির্বাচনের জন্য আমরা বার বার প্রশাসনের কাছে যাচ্ছি । কিন্তু প্রশাসন রাকসু নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে তারা সান্ধ্যকালীন কোর্স চালু করে সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠান খুলে বসে আছে। পোষ্য কোটার নামে শিক্ষক, কর্মচারীদের সন্তানদের ফেল করা শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। একজন শিক্ষক যখন তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্য করে তুলতে পারছে না সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে যোগ্য করে তুলেবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু দিতে পারছে না কারণ তারাও সিনেটের মাধ্যমে নির্বাচিত নয়। তারা দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তারা দলীয় স্বার্থের বাইরে যেতে পারে না। দলীয় অঙ্গ সংগঠনগুলো যা করছে তার বিরুদ্ধে কিছু করতে পারছে না। দলীয়ভাবে উপাচার্য বা উপ-উপাচার্য হয়ে আসলে এগুলো দেখা সম্ভব না। প্রশাসন শুধু মুখে বলে যে তারা রাকসু চায় এটা আসলে তাদের মুখের কথা।

বিজ্ঞাপন

রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানউল্লাহ আমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কথা বলছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে প্লাটফর্মে কথা বলবে সেটা নেই। রাকসু আমাদের চাওয়া নয়, রাকসু আমাদের অধিকার। শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া জমার জায়গা পাচ্ছে না আবার পেশ করতে গেলেও প্রশাসন তাদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করে।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, রাকসু শিক্ষার্থীদের অভিভাবক, যেখানে গণতান্ত্রের চর্চা হয়। শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ নিয়ে কাজ করে রাকসু। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ তিন দশক ধরে বন্ধ করে রেখেছেন। ফলে শিক্ষার্থীরা কথা বলার জায়গা পাচ্ছে না। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, হলে সিট পাচ্ছে না। হলগুলোতে সিট বাণিজ্যের কারখানা গড় উঠছে। কথা বলার সাহস পাচ্ছে না। সবকিছুর নির্বাচন হচ্ছে কিন্তু রাকসু নির্বাচন দিতে প্রশাসন ভয় পাচ্ছে। কারণ রাকসু কার্যকর হলে তাদের অনৈতিক কাজগুলো আর করতে পারবে না। অনতিবিলম্বে রাকসু নির্বাচন দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এ শিক্ষার্থী।

মানববন্ধন কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সংগঠক মুক্তাকিন রৌদ্র, উর্দু বিভাগের শিক্ষার্থী নাজিমুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত