কুড়িগ্রামে বিয়ের আসরে বর-কনে পক্ষের সংঘর্ষ, মৃত্যু ১ জন সহ আটক ১২ « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামে বিয়ের আসরে বর-কনে পক্ষের সংঘর্ষ, মৃত্যু ১ জন সহ আটক ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২২ | ৯:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২২ | ৯:২৪
Link Copied!
কুড়িগ্রামে বিয়ের আসরে বর-কনে পক্ষের সংঘর্ষ, মৃত্যু ১ জন সহ আটক ১২ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়ের আসরে কনের গয়না নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহত তহুরন নেছা (৭০) কনের দাদি। এ ঘটনায় পুলিশ বরসহ বরপক্ষের ১২ জনকে আটক করেছে। গতকাল দিবাগত রাতে উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে প্রকাশ, গোলেরহাট গ্রামের বাসিন্দা জামাল হোসেনের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সঙ্গে বিয়ে ঠিক হয়। গতকাল সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। খাওয়া দাওয়া শেষে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেওয়া গয়না নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বাগবিতণ্ডা হয়।

এক পর্যায় তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় কনে পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার
কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে রাতেই কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে কনের বাবা জামাল হোসেন ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

কনের মা রুপালী বেগম বলেন, বরপক্ষের দুটি সোনার গয়না দেওয়ার কথা ছিল। কিন্তু কনে সাজানোর সময় সেগুলো না দেওয়ায় দুই পক্ষের মাঝে ঝগড়া লাগে। একপর্যায় মারামারির ঘটনা ঘটে। এ সময় আমার শাশুড়িকে তারা আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

কনে জেসমিন আক্তার বলেন, চোখের সামনে আমার দাদিকে বরের লোকজন খাটের স্ট্যান্ড দিয়ে পিটিয়ে মেড়েছে । আমি এর বিচার চাই। খুনিদের ফাঁসি চাই।

বিজ্ঞাপন

কনের বাবা জামাল হোসেন বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমি আমার মাকে হারালাম। আমি আইনি পদক্ষেপ নিয়েছি।

এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তূজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কনের বাবা ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার সব আসামি গ্রেপ্তার আছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত