উজিরপুরে পুলিশের পরিচয় দিয়ে ব্যাংকসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে পুলিশের পরিচয় দিয়ে ব্যাংকসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি

নাসির শরীফ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ২:০২
নাসির শরীফ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ২:০২
Link Copied!
উজিরপুরে পুলিশের পরিচয় দিয়ে ব্যাংকসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে ঐতিহ্যবাহী শিকারপুর বাজারে ব্যাংক ও জুয়েলার্সসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত আতঙ্কে ব্যবসায়ী ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে শিকারপুর বন্দরে একটি ক্লাবে বিশ্ব কাপ খেলা উপভোগ করতে ছিলো প্রায় ২০জন ফুটবল প্রেমীরা। ২টার দিকে হঠাৎ ডাকাত চক্ররা নৈশ প্রহরী মন্টু ও কয়েকজন পথচারী ও ফুটবল প্রেমীসহ ৩৫ জনকে ক্লাবে আটকে রেখে ৩টি জুয়েলার্সের দোকান ও একটি ফার্মেসির দোকান এবং ব্যাংক এশিয়ার তালা ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

কনিকা জুয়েলার্স এর মালিক জামাল হোসেন সরদার জানান, তার দোকানের তালা ভেঙ্গে দেড় ভড়ি স্বর্ণ ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাত চক্ররা।

বিজ্ঞাপন

আহম্মদ জুয়েলার্স এর মালিক জনি সরদার জানান তার দোকান থেকে ২ ভরি স্বর্ণ, ১ শত ২০ ভরি রৌপ্য ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

রিয়া জুয়েলার্সের মালিক শিরাজুল ইসলাম জানান তার দোকান থেকে প্রায় ১৫ ভরি রৌপ্য নিয়ে যায়। আল মদিনা ফার্মেসির মালিক বাবুল হোসেন জানান তার দোকান থেকে নগদ ২লক্ষ টাকা ও বহু ঔষধ নিয়ে যায়।

ব্যাংক এশিয়া শিকারপুর এজেন্ট মালিক এম.ডি জহিরুল ইসলাম জানান, মুল ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তছনছ করে প্রায় ৬৬ হাজার টাকা লুটে নেয় ডাকাত চক্ররা। এছাড়াও রূপালী ব্যাংকের গেটের তালা ভেঙ্গে ঢোকার চেষ্টা করে। এসময় আনসার মোঃ মেহেদী হাসান টের পেয়ে উজিরপুর মডেল থানায় ফোন করে এবং ম্যানেজারকে ফোন করে বিষয়টি জানায়।

বিজ্ঞাপন

রূপালী ব্যাংকের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপর ডাকাত চক্ররা পালিয়ে যায়। এ ব্যাপারে বাজারের নৈশ প্রহরী মন্টু জানান ২০/২৫ জন লোক পুলিশের পরিচয় দিয়ে সকলকে ক্লাবে আটক করে ডাকাতি সংঘটিত করেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান কয়েকটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ৪ ডিসেম্বর সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত