২য়’ বর্ষ পেরিয়ে ৩য়’ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’ « বাংলাখবর প্রতিদিন

২য়’ বর্ষ পেরিয়ে ৩য়’ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৮:৫২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৮:৫২
Link Copied!
২য়’ বর্ষ পেরিয়ে ৩য়’ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনামের সাথে ২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে পা রাখলো উত্তরাঞ্চলের স্বনামধন্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’। এ উপলক্ষে রোববার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হল রুমে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য সরকার দুলাল মাহমুদ, রূপরেখা কিশোর মেলার প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম হায়দার, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম।

ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পত্রিকার প্রকাশকের ছেলের মুখে কেক তুলে দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান। উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের বিশেষ রিপোর্টার ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সহ সভাপতি জান্নাতুল মাওয়া সিফা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আল ফাত্তাহ সামাদ, ফটো সাংবাদিক শামিম ইসলাম ও ফায়সাল হোসেন। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মানিক, রাজশাহীর উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সদস্য সোনিয়া খাতুন, সদস্য জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির ও সম্পাদক মাহাবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনসহ কমিটির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের। হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল দুইটি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০২০ সালের ০৪ ডিসেম্বর তা আজ তৃতীয় বছরে পদার্পণ করেছে। ইতিমধ্যে সকলের আস্থার প্লাটফর্ম হিসেবে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বৃক্ষের প্রতি বিশেষ অবদান রাখায় রাজশাহী রূপরেখা কিশোর মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বৃক্ষপ্রেমী ইব্রাহিম হায়দারকে ধূমকেতু নিউজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত