ফল পুনর্মূল্যায়নের দাবিতে অনশনে রাবির উর্দু বিভাগের শিক্ষার্থীরা « বাংলাখবর প্রতিদিন

ফল পুনর্মূল্যায়নের দাবিতে অনশনে রাবির উর্দু বিভাগের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ২:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ২:০২
Link Copied!
ফল পুনর্মূল্যায়নের দাবিতে অনশনে রাবির উর্দু বিভাগের শিক্ষার্থীরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ফল পুনর্মূল্যায়নের দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা। রবিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। ফল সংশোধনের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ফল বিপর্যয় সংশোধন করে সুষ্ঠু ফলাফল প্রকাশ করার কথা বলে তাদেরকে ১০ বারের অধিক আশ্বাস দেয়া হয়েছে। কিন্তু সমাধান না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কালক্ষেপণ করেছে। তাই ফল সংশোধনের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনশনে থাকবে তারা। এছাড়া ফল বিপর্যয়ের সঙ্গে জড়িত শিক্ষকদের শাস্তির দাবিও জানান তারা।

এসময় শিক্ষার্থীরা প্রাপ্য ফলাফল দিতে হবে, হুমকি ধামকির বিচার চাই, ছাত্রবান্ধব বিভাগ চাই, আমরণ অনশন চলছে চলবে’ , ছাত্রদের নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন’, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিজ্ঞাপন

উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শরীফুল ইসলাম বলেন, ‘গত তিন মাস ধরে আমাদের সমস্যা সমাধানের কথা বলে ১০-১২ বার সময় নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যেকবার তারা সমাধানের কথা বলে কিন্তু তারা যে সময় বেধে দিত তারপরে গেলে তারা বলতো আবার কিছুদিন সময় দাও।

সর্বশেষ গত নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত সময় নিয়েছিলেন প্রশাসন। কিন্তু এখনো সমাধান হয় নাই আমরা এই সমস্যার সমাধান চাই। এছাড়া বিভাগের কিছু কিছু শিক্ষকদের দ্বারা আমরা মানসিক নির্যাতনের শিকার হয়েছি। আমরা এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চাই।’

বায়োজিদ হোসেন নামে একই সেশনের আরেক শিক্ষার্থী বলেন, ‘প্রশাসন প্রতিবার সময় নেয়। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আজকে না, সাত দিন পরে আসো, আমাদের আর কিছুদিন সময় দাও এসব বলে তারা সময় কালক্ষেপণ করছে। এবার আর আমরা কোনো আশ্বাস মানবো না। যতোদিন না ফলাফল ঠিক করা হবে ততোদিন পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাবো। এতে মরণ হলে হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩৫ জন নিয়মিত ও ৩ জন অনিয়মিত শিক্ষার্থী রয়েছে। তারা প্রত্যেকেই প্রথম সেমিস্টারে পরীক্ষায় উত্তীর্ণ হয়। গত ২২ এপ্রিল তাদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ওই মাসেই শেষ হয়। ২৫ আগস্ট তাদের ফল প্রকাশিত হয়। সেই ফলে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জনের ফল প্রকাশ হয়।

৬ জন নিয়মিত ও দুজন অনিয়মিত শিক্ষার্থীর ফল প্রকাশিত হয়নি এবং ৬ জন শিক্ষার্থী একটি করে কোর্সে ফেল করেছেন। ওই দিন ফলাফলে ক্ষুব্ধ হলে বিভাগের অফিস কক্ষে ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র-উপদেষ্টার আশ্বাসে তালা খুলে দেন তারা। এ সময় ছাত্র-উপদেষ্টা অতিদ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত