উজিরপুরে মুক্ত দিবস পালিত « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে মুক্ত দিবস পালিত

উজিরপুরে মুক্ত দিবস পালিত
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৫:৩৩
উজিরপুরে মুক্ত দিবস পালিত
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৫:৩৩
Link Copied!
উজিরপুরে মুক্ত দিবস পালিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার ৫ ডিসেম্বর উজিরপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের উদ্যোগে আলচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কাউন্সিল কার্যালয়ে সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য আঃ ওয়াদুদ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সাম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জেলা ডেপুটি কমান্ডার আনম হাকিম, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ।

বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মন্নান হাওলাদার, সেকান্দার আলী হাওলাদার, জাকারিয়া মাষ্টার, আক্রাম হোসেন,আব্দুল আউয়াল,প্রমুখ। এসময় বক্তারা বলেন, গোটা দক্ষিনাঞ্চলের মধ্যে সবার আগে উজিরপুর পাক হানাদার মুক্ত হয়। ৫ ডিসেম্বর আমরা স্বাধীন বাংলার স্বাদ গ্রহন করেছিলাম। সেই দিনের আনন্দ আজও ভুলতে পারছিনা। সভা শেষে সকল বীর মুক্তিযোদ্ধা রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালে ৫ ডিসেম্বর উজিরপুর পাক হানাদার মুক্ত হয়েছিল।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত