নারায়ণগঞ্জে ‘বিএসইজেড’ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

নারায়ণগঞ্জে ‘বিএসইজেড’ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ১:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ১:১৫
Link Copied!
নারায়ণগঞ্জে ‘বিএসইজেড’ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি জাপানিজ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত অর্থনৈতিক অঞ্চলটির কার্যক্রম উদ্বোধন করেন।

অর্থনৈতিক অঞ্চলটি সম্পূর্ণরুপে চালু হলে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকর্ষণ করবে এবং এটি প্রাথমিকভাবে এক লাখেরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
জাপানের জন্য নিবেদিত একটি ইজেড (অর্থনৈতিক অঞ্চল) প্রতিষ্ঠার ভিশন ২০১৪ সালে শুরু হয়েছিল, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেছিলেন।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ২০১৬ সালে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেয়। পরে ২০১৯ সালে জাপানের সুমিতোমো কর্পোরেশন বিএসইজেড বিকাশের জন্য বেজা-এর সাথে চুক্তি করে। সিঙ্গার-এর মতো স্বনামধন্য সংস্থাগুলি ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চলে তাদের অবকাঠামো নির্মাণ শুরু করেছে এবং জার্মান সংস্থা রুডলফের সাথে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানের পর আরও দুই জাপানি বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে আরও ৩০টি জাপানি ফার্ম এবং বিভিন্ন দেশের ১০টি ফার্ম ওই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সিঙ্গার ৭৯ মিলিয়ন ডলার প্রাথমিক বিনিয়োগ করবে, অন্যদিকে রাসায়নিক কোম্পানি রুডলফ ৭ মিলিয়ন ডলার প্রাথমিক বিনিয়োগ করবে।

জাপানি অর্থনৈতিক অঞ্চল-২ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং চীনা বিনিয়োগকারীদের জন্য নিবেদিত আরেকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং চট্টগ্রামের মীরসরাইয়ে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) অনুরোধ করেছে সরকার।

দেশব্যাপী পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ১৭৭ জন বিনিয়োগকারী ৮,১৬,৫৪১ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২২,১৭৩.১৭৭ মিলিয়ন ডলারের সামগ্রিক বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চল হল মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন), জামালপুর অর্থনৈতিক অঞ্চল, সাবরাং ট্যুরিজম পার্ক, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ (ধলঘাটা) এবং শ্রীহট্টো অর্থনৈতিক অঞ্চল।

বিজ্ঞাপন

এছাড়া, প্রায় ৩৫,০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে ইতিমধ্যে প্রায় ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি এবং সুমিতোমো করপোরেশন গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি হায়োডো।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত