
বাউফলের কৃর্তি সন্তান বীর উত্তম শামসুল আলম তালুকদার আর নেই
মোঃ জহিরুল ইসলাম, বাউফল প্রতিনিধি
বাউফলের কৃর্তি সন্তান বীর উত্তম শামসুল আলম তালুকদার আর নেই -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাউফল উপজেলার গর্ব মহান মুক্তিযুদ্বের বীর উত্তম পদকপ্রাপ্ত শামসুল আলম তালুকদার (হাসিব আলম তালুকদারের বাবা) । বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বসুন্ধরা এভারগ্রীন হসপিটালে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ বাউফল রিপোর্টার্স সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন । মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করছেন বাউফল উপজেলার জনসাধারন।
উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে বীরত্বের অবদান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফ্লাইট লেঃ শামসুল আলমকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন। ২০১৭ সালে লেঃ শামসুল আলম স্বাধীনতা পদক অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অভিযাত্রায় ‘অপারেশন কিলো ফ্লাইট’ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


