রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২২ ডিসেম্বর « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২২ ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২২ | ৬:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২২ | ৬:৩২
Link Copied!
রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২২ ডিসেম্বর -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূরীকরণ এবং আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা করা ’ প্রতিপাদ্যে আগামী ২২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন। ষষ্ঠ বারের মতো চার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করবে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন (আরইউমুনা)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি শাহরিয়ার ইমন।

এবারের ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করা হয়েছে মোট ৮ টি কমিটি নিয়ে। কমিটিগুলো যথাক্রমে, ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল (ইউএনএসসি), নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশান (ন্যাটো), ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশান (ডব্লিউটিও). ওয়ার্ল্ড মেট্রিওলজিকাল অরগানাইজেশান ( ডব্লিউএমও), ইউনাইটেড নেশন্স এনটিটি ফর জেন্ডার ইক্যুয়ালিটি এ্যান্ড দ্যা এমপাওয়ারমেন্ট অফ উইমেন ( ইউএন উইমেন), স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ এ্যাফেয়ার্স (এসসিবিএ), এবং ইন্টারন্যাশনাল প্রেস (আইপি)।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের বিশ্বনিরাপত্তা এবং আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বিষয়ে আগ্রহী করতে এবারের আলোচ্য বিষয় ঠিক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ও টিএসসিসি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কমিটিগুলো পরিচালনা করা হবে। সম্মেলনে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে ভারত, ভুটান, নাইজেরিয়া, ক্যামেরুনসহ বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন।

উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর এবং আরইউমুনার উপদেষ্টাগন উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আরইউমুনার সেক্রেটারি জেনারেল শাহরিয়ার ইমন, ডেপুটি সেক্রেটারি জেনারেল মুজাহিদ তালুকদার, ডিরেক্টর জেনারেল ফিদা উল হক, মুশফিকা ফেরদাউস, তাবারকা বিনতে আলী, সদস্য ইসরাত জাহান শৈলী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত