
রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদুর মায়ের ইন্তেকাল!
ডেস্ক নিউজ
রাজারহাট প্রেসক্লাবের সভাপতি অরুণ যদুর মায়ের ইন্তেকাল! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি সরকার অরুণ যদুর মাতা ও রাজারহাটের রত্ন গর্ভা মোহিনী সরকার (৯৯) মঙ্গলবার সকালে বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। আজ সকালে কেন্দ্রীয় শ্বশানে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিনি উপজেলা সদরের চাকিরপশার তালুক গ্রামের স্বর্গীয় কেদার নাথ সরকারের সহধর্মীনি ছিলেন। তার জৈষ্ঠ পুত্র মধুসূদন সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী, কনিষ্ট পুত্র কৃষিবীদ ড.উজ্জ্বল কান্তি সরকার কানাডার কৃষি বিভাগে কর্মরত এবং মেজো পুত্র বিমল চন্দ্র সরকার ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা।
মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অধ্যক্ষ বাদশা মিয়া গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


