রাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে কাইয়ুম-লোটাস! « বাংলাখবর প্রতিদিন

রাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে কাইয়ুম-লোটাস!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:৫৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:৫৩
Link Copied!
রাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে কাইয়ুম-লোটাস! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

‘বাংলা ট্রিবিউনের’ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কাইয়ুম তৌসিফকে সভাপতি ও ‘দৈনিক কালবেলার’ প্রতিনিধি আব্দুস সবুর লোটাসকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক বাংলা’র রাজশাহী ব্যুরো এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ সাইফুর রহমান (ডিবিসি নিউজ), সহ-সভাপতি-২ নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), কোষাধ্যক্ষ রিপন চন্দ্র রায় (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), দপ্তর সম্পাদক ইরফান তামিম (ঢাকা মেইল), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রববিল (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ (নিউ এইজ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পণ ধর (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাজ্জাদ হোসেন (সিল্কসিটি নিউজ ডটকম), কার্যনির্বাহী সদস্য-১ মীর কাদির (বাংলা নিউজ ২৪ ডটকম), কার্যনির্বাহী সদস্য-২ সাজিদ হোসেন (চ্যানেল আই অনলাইন) এবং কার্যনির্বাহী সদস্য-৩ সিরাজুল ইসলাম সুমন (বাংলাদেশ জার্নাল)।

বিজ্ঞাপন

এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন, মরিয়ম পলি ও মেহেদী হাসান আকাশ। উপদেষ্টা-১ হিসেবে আছেন নুরুজ্জামান খান (সমকাল) ও উপদেষ্টা-২ নূর আলম (আলোকিত বাংলাদেশ)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, বিদায়ী কমিটির উপদেষ্টা শাহীন আলম (সময় টিভি), রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।

এদিকে নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত