শহীদ শামসুজ্জোহার সমাধিতে রাবিসাসের শ্রদ্ধা! « বাংলাখবর প্রতিদিন

শহীদ শামসুজ্জোহার সমাধিতে রাবিসাসের শ্রদ্ধা!

আল-মামুন আশিক, রাবি
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৯
আল-মামুন আশিক, রাবি
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৯
Link Copied!
শহীদ শামসুজ্জোহার সমাধিতে রাবিসাসের শ্রদ্ধা! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মহান শিক্ষক দিবস উপলক্ষে ড. শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনের ড. জোহার সমাধিতে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।

শ্রদ্ধা শেষে দিনটির তাৎপর্য নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে ড. জোহার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে সঞ্চালনা করেন রাবিসাসের সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌসিফ কাইয়ুম।

সমাবেশে তৌসিফ কাইয়ুম বলেন, জোহা স্যার শিক্ষার্থীদের জন্য আত্মদান দিয়ে অবিস্মরণীয় হয়ে আছেন। ঐদিন আরও দুইজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছিলেন। কিন্তু আজ ইতিহাসে তাদের অস্তিত্ব নেই। সবাই শুধু জোহা দিবসকে শিক্ষক দিবসের স্বীকৃতি চায়। ইতিহাসকে বিকৃত করা যাবে না। দু’জন শিক্ষার্থীর আত্মদান অস্বীকার করা যাবে না। আমরা চাই এই দিনকে ছাত্র-শিক্ষক দিবস ঘোষণা করা হোক। বর্তমান শিক্ষকদের মাঝে জোহা স্যারের চেতনা ও ছাত্র-শিক্ষকের আগের সম্পর্ক আর দেখা যায় না।

বিজ্ঞাপন

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইফুর রহমান ও নোমান ইমতিয়াজ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি, কোষাধ্যক্ষ রিপন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়ামসহ কার্যনির্বাহী সদস্যরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত