রাবিতে প্রদর্শিত হবে স্বাধীন ধারার চলচ্চিত্র 'সাঁতাও' « বাংলাখবর প্রতিদিন

রাবিতে প্রদর্শিত হবে স্বাধীন ধারার চলচ্চিত্র ‘সাঁতাও’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:৫৭
Link Copied!
রাবিতে প্রদর্শিত হবে স্বাধীন ধারার চলচ্চিত্র 'সাঁতাও' -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রংপুর অঞ্চলের কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত স্বাধীন ধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এদিন বিকাল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট তিনটি শো দেখানো হবে।

গণ-অর্থায়নে নির্মিত নির্মাতা খন্দকার সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। এখানে বিভিন্ন চরিত্রে পুতুল ও ফজলুল হক ছাড়াও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর, রবি দেওয়ান, দীনবন্ধু পাল প্রমুখ। এছাড়া সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির, সহকারী পরিচালক মাসুদ রানা ও সুপিন বর্মণ।

বিজ্ঞাপন

চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, খন্দকার সুমনের মতো স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের সহায়তা করার জন্য আমরা এই প্রদর্শনী আয়োজন করেছি। এই ছবির প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ নির্মাতার হাতে তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, চলচ্চিত্রটি দেখার জন্য ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ও ২২ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত টিকিট পাওয়া যাবে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরের বুথে।

২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৬টা রাবির কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে প্রশাসন ভবন-২ এর সামনের বুথে টিকিট মিলবে।

বিজ্ঞাপন

এ ছাড়া শোয়ের দিন ভেন্যুতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এন্ট্রি ফি ৫০ টাকা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত