অগ্নিকাণ্ডে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর! « বাংলাখবর প্রতিদিন

অগ্নিকাণ্ডে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১৫
Link Copied!
অগ্নিকাণ্ডে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লাগা আগুনে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।

তিনি বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং সহযোগিতার আশ্বাস দেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা বসবে দুপুরে হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহত তিন’জন রোগী রবিবার রাতে আমাদের এখানে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক’জন পরিচালকের স্ত্রীও রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ১১তলা থেকে লাফ দিয়েছিলেন। আমরা গতকাল রাত থেকে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই ভবন থেকে ২৩ জনকে জীবিত এবং আনোয়ার হোসেন (৩০) এক’জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত