রাঙ্গাবালীতে সিপিপি’র মাঠ মহড়া অনুষ্ঠিত! « বাংলাখবর প্রতিদিন

রাঙ্গাবালীতে সিপিপি’র মাঠ মহড়া অনুষ্ঠিত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০৮
Link Copied!
রাঙ্গাবালীতে সিপিপি’র মাঠ মহড়া অনুষ্ঠিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পটুুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার নিজহাওলা রাঙ্গাবালী সরকারি কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়ানের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন, (সিপিপির) ডিডি মোঃ শাহবুদ্দিন আহম্মেদ ও রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃতরিকুল ইসলাম সোহাগ।

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা ডেপুটি টিম লিডার ও ছোটবাইশদিয়া ইউনিয়ান টিম লিডার হাজী মোঃ মাহমুদ হাসান, রাঙ্গাবালী সদর ইউনিয়ানের প্যানেল চেয়ারম্যান জনাব আঃ মন্নান গাাজী,ও কাচিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নিপু, রাঙ্গাবালী উপজেলা সিপিপি নজরুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার সিপিপি’র সেচ্ছাসেবী নারী ও পুরুষ সদস্য, এবং সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি’সহ সকল পেশার লোকজন এই মহড়া উপভোগ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,রাঙ্গাবালী ইউনিয়ন টিম লিডার জনাব মোঃ শফিকুল আজম মুকুল।

বিজ্ঞাপন

উক্ত, মহড়ায় মসজিদ, পুকুর, মুজিব কিল্লা, স্কুল, প্রাথমিক চিকিৎসা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, চেয়ারম্যান পরিবার, শিক্ষক পরিবার, ইমাম পরিবার, জেলে পরিবার, কৃষক পরিবার, মাতবর পরিবার, দোকান’সহ আরো কয়েকটি প্রদর্শনী স্থাপন করেছে।

এবং এমহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় পর্যন্তু উপকূলীয় মানুষদের কি করণী তা ধারাবাহিক ভাবে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মুক্তমাঠে জনসাধারণকে সচেতনতামূলক এই ক্যাম্পিং করা হয়।

সবশেষে সকল অতিথিদের মাঝে প্রাইজ প্রদান করা হয়। এবং মহড়ায় সকল অংশগ্রহণকারীকে সিপিপি রাঙ্গাবালী উপজেলা টীমের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত