রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:০৫
Link Copied!
রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ইসলামিক ইস্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহান হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হন।

বিজ্ঞাপন

এ কমিটির নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, অধ্যাপক রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক শফিকুজ্জামান জোয়ার ও সহকারী অধ্যাপক সোলাইমান চৌধুরী।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সোহান হাসান বলেন, আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।

আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত।

এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় নতুন শিক্ষার্থীদের বরণ, সাবেক শিক্ষার্থীদের বিদায় জানানো এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে থাকে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত