প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান আরোহীর মৃত্যু! « বাংলাখবর প্রতিদিন

প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান আরোহীর মৃত্যু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:১৬
Link Copied!
প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান আরোহীর মৃত্যু! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মান্নান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে আমনুরা-নাচোল সড়কের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের শরিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর এলাকার মৃত আকরাম আলীর ছেলে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- দুর্ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী সুলেখা বেগম (৩৬), তার মেয়ে মোসা. মরিয়ম খাতুন (১৫), চর ইসলামাবাদ এলাকার মৃত ইয়াস উদ্দিনের ছেলে মো. হুমায়ন কবির (৪৫), তার মেয়ে মোসা. ফাতেমা খাতুন (১৬) এবং একই এলাকার হাইউল ইসলামের মেয়ে মোসা. সালমা খাতুন (১৬)।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার দিক থেকে নাচোল উপজেলার দিকে একটি চার্জার ভ্যানে করে বেশ কয়েকজন যাত্রী যাচ্ছিলেন।

নাচোল উপজেলার লক্ষ্মীপুর মোড় এলাকায় এলে বিদ্যুৎচালিত ভ্যানের চাকা খুলে যায়। এ সময় একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও প্রাইভেট কারটি আটক করা হয়েছে।

প্রাইভেট কারের সামনে ডাক্তারের স্টিকার লাগানো রয়েছে। পরিচয় চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত