রাজশাহীর বাঘায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু! « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর বাঘায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ১১:৪০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ১১:৪০
Link Copied!
রাজশাহীর বাঘায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চার দিন আগে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহত ওই শিক্ষার্থীর নাম নয়ন আহম্মেদ (১৬)। তার বাবার নাম কাজল আহম্মেদ।

তার বাড়ি বাঘার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া গ্রামে।

স্থানীয় লোকজন জানান, নয়ন ও তার বন্ধু অনিক হোসেন গত সোমবার মোটরসাইকেলে করে উপজেলার আড়ানীবাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল।

বিজ্ঞাপন

কটার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উভয়ে গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে নয়নের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত